রামগঞ্জে ভূমিসেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিসেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে এবং উপজেলা ভূমি অফিসের নাজির মো: মাজফুজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শেখ মো: কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু ও আবুল বাশার সতু প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ, সেবাগ্রহীতাগণ, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
এছাড়া গ্রাম আদালত ব্যবস্থার কার্যক্রম, সেবা সহজীকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মশালায় গ্রাম আদালতের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, অল্প খরচে ও স্বল্প সময়ে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মো: ফজলুর রহমানের সঞ্চালনায় এবং ১৮ মে সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এটি স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় আয়োজিত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শিউলি আক্তার, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু তাহের, সাধারণ সম্পাদক সাংবাদিক রাজু হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও প্রতিনিধিরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ১০টি ইউনিয়নে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে মোট ৯১১টি মামলা দায়ের হয়, যার মধ্যে ৮৮৬টি মামলার নিষ্পত্তি করা হয়েছে।
ভূমিসেবা মেলায় “জমি ক্রয়ের পর ক্রেতা ও মালিকের কর্তব্য”, “ই-নামজারি”সহ বিভিন্ন বিষয় নিয়ে অতিথিরা বক্তব্য দেন এবং স্বচ্ছতা ও দক্ষতার সাথে ভূমিসেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
পরে উপজেলা পরিষদ এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

