AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নে কালীগঞ্জে সভা


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৫:৪৯ পিএম, ১৮ মে, ২০২৬

নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নে কালীগঞ্জে সভা

কালীগঞ্জে “নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে এক কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিলেন পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস লিঃ।

সোমবার (১৮ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে এক কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক  এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী মন্নুর আহম্মেদ, পৌর প্রশাসক শ্যামল দত্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডাক্তার জেসিলি ঘোষ মুনমুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আক্তার।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মূ. নাজমুল ইসলাম, উপজেলা বিএনপি‍‍`র আহবায়ক সদস্য মোহাম্মদ সোলাইমান আলম ও আশরাফী হাবিবুল্লাহ, পৌর বিএনপি‍‍`র আহবায়ক সদস্য প্রদীপ মিত্র ভজন ও সালাউদ্দিন আহম্মেদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীসহ প্রমুখ।

সভায় পৌরসভার সার্বিক নগর ব্যবস্থাপনা, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, খেলার মাঠ, পার্ক ও জনসেবামূলক অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে টেকসই ও আধুনিক পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা এসময় বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নগর ব্যবস্থাপনা উন্নত হলে সাধারণ মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলা সম্ভব হবে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এ.টি.এম কামরুল ইসলাম বলেন, স্থানীয় জনগণের মতামত ও পরামর্শের ভিত্তিতেই মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!