AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দশমিনায় মসজিদ ভিত্তিক শিক্ষকদের জাতীয়করনের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন।



দশমিনায় মসজিদ ভিত্তিক শিক্ষকদের জাতীয়করনের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন।

ইসলামী ফাউন্ডেশনের অধীনে মক্তবে কর্মরত শিশু ও গনশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা তাদের চাকরী জাতীয় করনের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। গতকাল সোমবার দশমিনা উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা আব্দুর রহিম।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা খলিলুর রহমান, ফেরদৌসি বেগম, মাওলানা আল মামুন প্রমূখ। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য বলা হয় ১৯৯৩ সালে ততকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই প্রকল্পের কার্যক্রম শুরু করেন। বর্তমানে প্রকল্পের ৮ম পর্যায় চলমান রয়েছে। বর্তমানে এই প্রকল্পের আওতায় এক কোটি ২১ লাখ ৫১ হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহন করছেন। 

এছাড়াও প্রকল্পের আওতায় ৭১ হাজার ৯৯৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন। বর্তমানে খুবই সামান্য সম্মানিতে তারা শিশুদের শিক্ষা দান করছেন। বর্তমানে এই প্রকল্পের আওতায় কর্মরত শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন। মানববন্ধনে উপজেলার শতাধিক শিক্ষক অংশ নেয়।  পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!