AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে ২৩টি অস্থায়ী পশুর হাটের ইজারা অনুমোদন


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৫:৪৩ পিএম, ১৭ মে, ২০২৬

কালীগঞ্জে ২৩টি অস্থায়ী পশুর হাটের ইজারা অনুমোদন

গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৩টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে এসব হাট বসানোর জন্য ইজারা প্রদানের জন্য সীলমোহরকৃত খামে দরপত্র আহবান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগ্রহী ইজারাদারদের নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র জমা দেওয়ার আহবান জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে ২৩টি অস্থায়ী পশুর হাট বসানো হবে। হাটগুলোতে কোরবানির পশু কেনাবেচাকে কেন্দ্র করে যানজট নিরসন, নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সূত্রটি আরোও জানায়, অস্থায়ী ইজারায় আয়কর ও ভ্যাট ব্যাতীত মোট ৮ লক্ষ ৭৮হাজার ৪৩২ টাকা রাজস্ব আদায় হবে।

স্থানীয় একাধিক খামারিরা জানায়, কালীগঞ্জের অস্থায়ী পশুর হাটগুলোতে প্রতিবছর আশপাশের জেলা থেকেও বিপুল সংখ্যক গরু, ছাগল,মহিষ ও ভেড়া আনা হয়। ব্যবসায়ীরাও আশা করছেন, এবার হাটগুলোতে বেচাকেনা জমজমাট হবে, চাঙ্গা হবে স্থানীয় অর্থনীতি এবং অর্থনীতিতে গতি ফিরে আসবে।

উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, খেলার মাঠ, রেল লাইন, সড়ক বা মহাসড়কের সন্নিকটে অস্থায়ী গরুর হাট বসানো যাবে না।

গরুর হাটে কোনো ধরনের চাঁদাবাজি বা অবৈধ টোল আদায় বরদাশত করা হবে না। হাটের শৃঙ্খলা রক্ষা ও ব্যবসায়ীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি থাকবে।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!