AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময়


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৭:১০ পিএম, ১৬ মে, ২০২৬

পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময়

সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে পিরোজপুরে জার্নালিজম ফর সুন্দরবনস শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর সুন্দরবন জার্নালিজম ফোরামের সদস্য সিনিয়র সাংবাদিক খালিদ আবু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, মোঃ খেলাফত হোসেন খসরু, মোঃ জিয়াউল হক, ইমাম হোসেন মাসুদ, হাসান মামুন, মো: তামিম সরদার, নাসির উদ্দিন, নাঈম তালুকদার, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সুন্দরবন দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের পরিবেশ সংরক্ষণে সাংবাদিকদের আরও সক্রিয় অংশগ্রহণ এবং সুন্দরবনকেন্দ্রিক সংবাদ প্রকাশে গুরুত্বারোপ করেন ।

প্লাস্টিক দূষণ রোধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নিজেদের ধারনাকে বাড়িয়ে তোলা এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ ও বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে কার্যকরী যোগাযোগ ও এ্যাডভোকেসি করার কৌশল রপ্ত করা যায়।

পাঁচটি জেলার ১৭ টি উপজেলার বিস্তৃর্ণ এলাকাজুড়ে সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সক্রিয় উদ্যোগ নেওয়ার কৌশল সম্পর্কে নিজেদের দক্ষতা সম্পর্কে আলোচনা করা হয়।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!