AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈশ্বরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা



ঈশ্বরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ঈশ্বরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে।

তিনি যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা হুমকি মোকাবেলায় প্রশাসনকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!