AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলায় রড-হাতুড়ি হামলায় আহত ইউপি সদস্য ও ভাইপো



মোংলায় রড-হাতুড়ি হামলায় আহত ইউপি সদস্য ও ভাইপো

বাগেরহাটের মোংলায় পূর্ব বিরোধের জেরে এক ইউপি সদস্য ও তার ভাইপোর ওপর লোহার রড ও হাতুড়ি নিয়ে হামলার অভিযোগ উঠেছে। হামলায় দুজন আহত হয়েছেন। এ ঘটনায় মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী প্রণব কুমার মজুমদার (৪৮) মিঠাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও একজন শিক্ষক। তিনি মোংলা উপজেলার খাসেরডাঙ্গা এলাকার মৃত ধীরেন্দ্র নাথ মজুমদারের ছেলে।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, সোমবার (১১ মে ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে তিনি তার ভাইপো ইমরান খানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে গোয়ালীর মেঠ এলাকায় মিঠাখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রিজের পাশে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একদল লোক তাদের পথরোধ করে হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তারা মোটরসাইকেল থেকে পড়ে যান। হামলায় প্রণব কুমার শরীরের বিভিন্ন স্থানে জখম হন এবং ইমরান খানের বাম পায়ে রক্তাক্ত আঘাত লাগে। একপর্যায়ে মাথায় হাতুড়ির আঘাত ঠেকাতে গেলে ইমরানের বাম হাতের আঙুল ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় হামলাকারীরা প্রণব কুমারের পকেটে থাকা ৬ হাজার ৭০০ টাকা ও একটি স্যামসাং স্মার্টফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগীরা জানান, পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।

এ বিষয়ে মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!