AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুর স্টেডিয়ামে গাঁজাসহ আটক



গৌরীপুর স্টেডিয়ামে গাঁজাসহ আটক

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্টেডিয়ামের পরিত্যক্ত গ্যালারিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদকসেবীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. সেলিম (পিতা: মৃত রহমত আলী)। তিনি গৌরীপুর পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার বাসিন্দা এবং স্থানীয় একটি নার্সারির শ্রমিক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্টেডিয়ামের পরিত্যক্ত গ্যালারিতে বসে গাঁজা সেবনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে সেলিমকে আটক করেন। এ সময় তার কাছ থেকে এক পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা জানান, আদালতের রায় কার্যকরের জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!