AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৭:৩৭ পিএম, ১১ মে, ২০২৬

পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পাহাড়ের সাম্প্রাদায়িক সম্প্রতি সমুন্নত রাখার পাশাপাশি এ অঞ্চলের উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সরকার।

সোমবার (১১ মে) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

পার্বত্য মন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য তিন জেলায় বিএনপি মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছে জনগন। তাদের প্রত্যাশা পূরণে পার্বত্য অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ সরকার।

তিনি আরও বলেন,খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন,কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্রের যাতায়াতের উন্নত সড়ক ব্যবস্হা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান তিনি।

এছাড়াও তিন পার্বত্য জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং পার্বত্য উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে বলেও জানান মন্ত্রী।

নির্বাচিত হওয়ার পর খাগড়াছড়িতে প্রথমবারের মতো সফরে এসে তিনি স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন পার্বত্য বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

এসময়, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবদুল্লাহ আল মাহফুজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!