AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফতুল্লায় লুট হওয়া অস্ত্রসহ একজন আটক



ফতুল্লায় লুট হওয়া অস্ত্রসহ একজন আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১১।

আটককৃত আসামি, ফতুল্লার পশ্চিম লামাপাড়া শিবু মার্কেট দরগাবাড়ীর মৃত জালাল মোল্লার ছেলে মো. পলাশ হোসেন (আকাশ) (৩২)।

শুক্রবার (৯ মে) রাত ১০টার দিকে ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১ এর  অফিস্ অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খাঁনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, র‍্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল ফতুল্লা এলাকায় টহল চলাকালে জানতে পারে, পলাশ হোসেন আকাশ থানা থেকে লুট হওয়া একটি শটগান ও কার্তুজ গোপনে সংরক্ষণের উদ্দেশ্যে সস্তাপুর এলাকায় নিয়ে এসেছে।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটি জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ জানায়, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!