AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদগঞ্জে মধুমতী ব্যাংক উদ্বোধন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চাঁদপুর
০৫:২২ পিএম, ৭ মে, ২০২৬

ফরিদগঞ্জে মধুমতী ব্যাংক উদ্বোধন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গ্রামীণ বাজারে আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে মধুমতী ব্যাংক পিএলসি-র  এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ৬ মে বিকাল ৩ ঘটিকায় বাজারের নিজস্ব কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই এজেন্ট পয়েন্টের যাত্রা শুরু হয়। আউটলেটটি মধুমতী ব্যাংক ফরিদগঞ্জ শাখার সরাসরি নিয়ন্ত্রণাধীন পরিচালিত হবে।

অনুষ্ঠানে ইভা স্টীল হাউজের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন বাবলু-এর সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. এমরান গাজী-এর সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুমতী ব্যাংকের চট্টগ্রাম বিভাগের বিডিএম (BDM) ও এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রতিনিধি এইচ. এম. আরশাদুর রহমান।

তিনি বলেন, "তৃণমূলের সাধারণ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতেই মধুমতী ব্যাংক কাজ করে যাচ্ছে। মধুমতি ব্যাংক এজেন্ট পয়েন্টের মাধ্যমে এখন থেকে গ্রামীণ বাজারের ব্যবসায়ীরা দ্রুত ও নিরাপদে লেনদেন করতে পারবেন।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমতী ব্যাংক ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ওমর ফারুক। তিনি তাঁর বক্তব্যে ব্যাংকটির বিভিন্ন সেবার দিক তুলে ধরেন এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের নিশ্চয়তা দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং ফরিদগঞ্জ শাখা কর্মকর্তা শুভ মজুমদার এবং আউটলেটের এজেন্ট ব্যাংক ইউজার হিসেবে দায়িত্বরত **মো. আরিফ পাটওয়ারী

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামদাসেরবাগ আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় মাওঃ মিজানুর রহমান খন্দকার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার আহম্মদ খন্দকার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম খাঁন, রামদাসেরবাগ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম মিন্টু, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত নয়ন, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন খাঁন গাজী, সমাজ সেবক আতিক খাঁন, টিটু হোসেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা এই এজেন্ট পয়েন্ট চালুর উদ্যোগকে স্বাগত জানান। বক্তারা আশা প্রকাশ করেন, এর ফলে এই অঞ্চলের মানুষের ব্যাংকিং চাহিদা পূরণ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!