২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের রোগীদের জন্য নিয়মিতভাবে খাদ্য সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে হাসপাতালের করিডোরে খাদ্য সরবরাহ এই কর্মসূচীর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
এ সময় তিনি হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, ২৫০ শয্যা হবার পরেও সরকারীভাবে এখানে ১ শত জন রোগীর জন্য খাবার সরবরাহ করা হতো।
কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালের রোগীদের খাদ্য সহায়তার পরিধি বাড়ানো হয়েছে। আর তাই হাসপাতালের রোগীদের খাবার ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে আগে যেখানে ১ শত জন রোগী খাবারের সুবিধা পেতেন সেখানে এখন থেকে ২৫০ জন রোগী সরকারীভাবে এই খাদ্য সুবিধা পাবেন।
তিনি আরো বলেন, পর্যায়ক্রমে হাসপাতালের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে এবং রোগীদের আরও উন্নত চিকিৎসা সেবা প্রদানে প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে সাবেক এমপি লতিফুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলীমসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

