AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়মনসিংহে ট্রাকচাপায় ৩ জন নিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ময়মনসিংহ
০১:১৪ পিএম, ৪ মে, ২০২৬

ময়মনসিংহে ট্রাকচাপায় ৩ জন নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বালুভর্তি একটি ট্রাকের চাপায় একটি সিএনজিচালিত রিকশা (অটোরিকশা) দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন এবং আহত হয়েছেন আরও তিন যাত্রী।

মুক্তাগাছা থানার ওসি কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!