AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মরা ছাগলের মাংস বিক্রি, আটক ৩



মরা ছাগলের মাংস বিক্রি, আটক ৩

গাজীপুর সদর উপজেলায় মরা ছাগলের মাংস বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস এ দণ্ড দেন। তাদের মধ্যে একজনের বয়স কম হওয়ায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

রোববার (৩ মে) দুপুরে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর এলাকা থেকে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার রুদ্রপুর (পশ্চিমপাড়া) গ্রামের মোবারক ইসলামের ছেলে রাজিব হায়দার (২৩) এবং একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে শাওন (১৮)।

এলাকাবাসী জানায়, স্থানীয় সিরাজুল ইসলামের একটি ছাগল ঘাস খেতে মাঠে গেলে কুকুরের কামড়ে মারা যায়। তিনি ছাগলটিকে মাটিতে পুঁতে না ফেলে বাড়ির পাশের জঙ্গলে ফেলে দেন। ওই জঙ্গলে ঘোরাঘুরি করতে গিয়ে তিন যুবক—রাজিব, আল আমিন ও শাওন—মরা ছাগলটি পড়ে থাকতে দেখেন। তারা জঙ্গলেই ছাগলটির চামড়া ছাড়িয়ে মাংস ভাগ করে গ্রামে বিক্রি করতে নিয়ে আসেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তারা মরা ছাগলের মাংস বিক্রির বিষয়টি স্বীকার করেন। পরে এলাকাবাসী তাদের আটক করে জয়দেবপুর থানায় খবর দেয়। পুলিশ এসে তাদের আটক করে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করা হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের অবগত করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস জানান, জঙ্গলে পড়ে থাকা মরা ছাগলের মাংস বিক্রির অভিযোগে দুই যুবক রাজিব ও শাওনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বয়স কম হওয়ায় আল আমিনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়া উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!