AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা



আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান,  জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান পরিচালনা করেছেন। এসময় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযান সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১ টা থেকে দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।

এ সময় অননুমোদিত রং ও ফ্লেভার, কোন লাইসেন্স গ্রহণ ব্যতিত আইক্রিম তৈরি, সংরক্ষণ ও বিপণন করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় লোটাস সুপার আইসক্রিমের স্বত্বাধিকারী মো. সাজেদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

লাইসেন্স গ্রহণ করার পূর্ববর্তী সময় পর্যন্ত কারখানার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। এছাড়া ফ্রিজ থাকা অননুমোদিত রং ও ফ্লেভারে তৈরি আইসক্রিম জব্দ করা হয় এবং তা জনসম্মুখে ধ্বংস করা হয়।

এছাড়াও মুন্সিগজ্ঞ বাজারে তেলের দোকান তদারকি করা হয়। এসময় মান সম্মত পণ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও  জেলা পুলিশের একটা টীম।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!