AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামপুরে ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ



ইসলামপুরে ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ

জামালপুরের ইসলামপুরে কমিউনিটি ক্লিনিকের পাশে ডোবার পানিতে সরকারি ওষুধ ভেসে থাকতে দেখা গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিক সংলগ্ন একটি ডোবায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভাসছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা ভিডিও ও ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ব্যাপক আলোচনা শুরু হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ক্লিনিকে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা মিলছিল না। অনেক সময় ক্লিনিক বন্ধ পাওয়া যেত, আবার খোলা থাকলেও রোগীদের ওষুধ না থাকার কথা বলা হতো। এখন ডোবায় ওষুধ ভেসে থাকার ঘটনায় তাদের মধ্যে প্রশ্ন উঠেছে—এসব ওষুধ কীভাবে এখানে এলো।

এলাকাবাসীর একটি অংশের ধারণা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়া হয়েছে। তাদের মতে, এসব ওষুধ সঠিক সময়ে বিতরণ করা হলে চরাঞ্চলের দরিদ্র মানুষ উপকৃত হতে পারতেন।

ধনতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. মিস্টার এ বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন।

এদিকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের বলেন, “ডোবায় ওষুধ ভাসার বিষয়টি শুনেছি। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!