AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় মাদক বিক্রেতা যুবক আটক, কারাগারে প্রেরণ



পত্নীতলায় মাদক বিক্রেতা যুবক আটক, কারাগারে প্রেরণ

নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ রওশন বাবু রুবেল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পত্নীতলা থানা সূত্রে জানা যায়, ২২ এপ্রিল রাত্রি ৮টার দিকে উপজেলার আমাইড় ইউনিয়নের জংলাপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক বিক্রেতার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, ‍‍`পত্নীতলা থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযানে মোঃ রওশন বাবু রুবেল (২৮) পিতা- আবুল হোসেন, সাং আমাইড় জংলাপাড়া, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ কে তার বসতবাড়িতে তার হেফাজত হতে ৩০ (ত্রিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।‍‍`

ওসি নিয়ামুল আরও বলেন, ‍‍`আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। পরে ২৩ এপ্রিল দুপুরে জেলা আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয় আসামী রওশন বাবু রুবেলকে।‍‍`

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!