আজ২৩ এপ্রিল রোজ বৃহস্পতিবার পুরাতন উপজেলা কৃষি অফিসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় | সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া সিগ্ধা, রাস্তবায়নে অষ্টগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার,ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক,শিক্ষা অফিসার আতিকুর রহমান আতিক, আর,ডি,ও রিপন মিয়া,স্বাস্থ্য প্রকৌশলী মনির হুসেন, প্রমুখ অবস্থিত ছিলেন |
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,এ উপজেলা আপনাদের সকলের আপনারা উপজেলার ভিতরে গবাদি পশু রাখবেন না যাতে পরিবেশের সৌন্দর্য নষ্ট হয় |
তিনি ইঞ্জিনিয়ার মোজাম্মেল সাহেব কে বলেন, পুরাতন উপজেলায় যে দুটো গেইট আছে এগুলা যাতে পুনরায় মেরামত করে দেওয়া হয় | এছাড়াওপ্রায় দুই থেকে তিন বছর আগে ঝর, তুফানে পড়ে যাওয়া একটি বৃহৎ গাছ যেটা বর্তমানে লাকড়ির উপযোগী ঐ গাছটি দ্রুতঅপসারণ করার মহৎ উদ্যোগ নিয়েছেন |
এলাকাবাসীর বক্তব্য যে কোন সময়গাছটি পড়ে গিয়ে মানুষের বিরাট ক্ষতি ও হুমকির কারণ হতে পারে |এ আলোচনার পরে এলাকাবাসীর বিরাট প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা |এতে সহমত পোষণ করেন অফিসে কর্মরত কর্মকর্তাগন |
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,দুই তিনটা ঝাড়ুদার মিল করে পুরাতন উপজেলা কে ঝকঝকে করে ফেলুন | এতে দেখবেন, পরিবেশর সুন্দর্য বৃদ্ধি হলে আপনাদের মন ও কাজের প্রতি বেশি আগ্রহ সৃষ্টিহবে |



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

