AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জ হাসপাতালের ৩ দালাল আটক



নারায়ণগঞ্জ হাসপাতালের ৩ দালাল আটক

নারায়ণগঞ্জের সরকারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে জেলা প্রশাসন ও র‍্যাবের যৌথ অভিযানে নারীসহ তিন দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-খানপুর এলাকার মোজাম্মেল হক বাদল, বন্দর উপজেলার আম্বিয়া বেগম, এবং পশ্চিম মাসদাইরের রাসেল মিয়া। এছাড়া ফতুল্লার গাবতলী নতুন বাজার এলাকার আব্দুল মান্নানকে ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এবং র‍্যাব-১১  কমান্ডার মো:আল মাসুদ খান।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে দালালচক্র সক্রিয় ছিল। রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো:তারিকুল ইসলাম জানান, হাসপাতাল এলাকায় দালালচক্রের তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!