AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্ত্রী,সন্তান,শালার স্ত্রী ও শ্বাশুড়িকে কুপিয়ে জেলে সেই অহেদুল ইসলাম



স্ত্রী,সন্তান,শালার স্ত্রী ও শ্বাশুড়িকে কুপিয়ে জেলে সেই অহেদুল ইসলাম

ঝিনাইদহের কোটচাঁদপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী, ছেলে, শ্যালকের স্ত্রী ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় অহেদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। তিনি উপজেলার রাজাপুর গ্রামের করিম সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৪ বছর আগে সলেমানপুর উত্তরপাড়ার রুমা খাতুনের সঙ্গে অহেদুল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। দীর্ঘদিন স্বাভাবিকভাবে সংসার চললেও গত দুই বছর ধরে পারিবারিক বিরোধ চলছিল। প্রায় ছয় থেকে সাত মাস আগে বিরোধ তীব্র হলে রুমা খাতুন সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে অহেদুলও সেখানে অবস্থান করতে শুরু করেন।

অভিযোগ অনুযায়ী, গত রোববার রাতে অহেদুল ইসলাম ধারালো দা নিয়ে স্ত্রী রুমা খাতুনের ওপর হামলা চালান। এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে এলে ছেলে রিফাত হোসেন (১৮) আহত হন। পরে ঘটনাস্থলে ছুটে আসা শ্যালকের স্ত্রী লাভলী আক্তার (৩০) ও শাশুড়ি জোবাইদা খাতুনকেও কুপিয়ে আহত করা হয়।

তাদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে অহেদুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং হামলায় ব্যবহৃত ধারালো দা উদ্ধার করে।

এ ঘটনায় সোমবার সকালে রুমা খাতুনের ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করেন। বর্তমানে আহত চারজনই যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার বাদী সাইদুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে তার বোন দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার ছিলেন। ঘটনার রাতে অহেদুল ইসলাম বাড়িতে এসে এলোপাতাড়ি কুপিয়ে চারজনকে গুরুতর আহত করেন।

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) অমিত দাস বলেন, পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত অহেদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!