AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুশইনে বিএসএফকে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করল বিজিবি



পুশইনে বিএসএফকে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে আবারও এক নারীকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে দেওয়া) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দ্রুত হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়। একই ঘটনায় পুশইন কার্যক্রমে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার ২২৫/৩-আর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা কয়েকজন বেসামরিক মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। এ সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি টহল দল বিষয়টি বুঝতে পেরে দ্রুত অবস্থান নেয় এবং পুশইন চেষ্টাটি প্রতিহত করে।

এ ঘটনায় পুশইন প্রক্রিয়ায় সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!