AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩টি ভারতীয় গরু জব্দ



শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩টি ভারতীয় গরু জব্দ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুরি এলাকায় অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণঝোড়া বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, কর্ণঝোড়া বিজিবি ফাঁড়ির হাবিলদার মনিরের নেতৃত্বে রানীশিমুল ইউনিয়নের বালিজুরি অফিসপাড়া এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করা হয়।

এ বিষয়ে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান মঙ্গলবার (১৬ জুন) সকালে গরু জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জব্দকৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত গরুগুলো বিধি মোতাবেক পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে স্থানীয়দের পক্ষ থেকে উত্থাপিত চোরাচালান সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!