AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারিকে আটক



মান্দায় ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারিকে আটক

নওগাঁর মান্দায় ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৬৩ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারী মাদক কারবারিকে আটক করা হলেও তার স্বামী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

সোমবার (১৫ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার গণেশপুর সেকিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক নারীর নাম রাশেদা বেগম। তিনি পলাতক সাইদুর রহমানের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সোমবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদুর রহমান হাতে থাকা একটি কালো পলিথিন ব্যাগ ফেলে পাশের বিলের দিকে পালিয়ে যান। পরে ওই ব্যাগ থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক রাশেদা বেগমের ঘর তল্লাশি করে আরও ২৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। সব মিলিয়ে মোট ৬৬৩ পিস ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাদকমুক্ত নওগাঁ গড়তে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

এ ঘটনায় মঙ্গলবার (১৬ জুন) মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক আসামি সাইদুর রহমানকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!