AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৪ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরলেন রামেক ইন্টার্ন চিকিৎসকরা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, রাজশাহী
০৪:০১ পিএম, ২২ এপ্রিল, ২০২৬

২৪ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরলেন রামেক ইন্টার্ন চিকিৎসকরা

টানা ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকাল ৯টায় হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জের কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

প্রেস ব্রিফিংয়ে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে হাসপাতালের পরিচালক সম্মতি দিয়েছেন। কর্তৃপক্ষের এই আশ্বাসের প্রেক্ষিতেই তারা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

ঘোষণার পরপরই ইন্টার্ন চিকিৎসকরা নিজ নিজ ওয়ার্ডে ফিরে গিয়ে চিকিৎসাসেবা কার্যক্রমে যোগ দেন।

এর আগে, হাসপাতালে মব সৃষ্টি করে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিলেন ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে, কর্মবিরতির সময়েও চিকিৎসাসেবায় বড় ধরনের কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করলেও মিড ও সিনিয়র লেভেলের চিকিৎসকরা অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ফলে রোগীদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!