AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এসএসসি পরীক্ষা


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০১:১৮ পিএম, ২১ এপ্রিল, ২০২৬

কালীগঞ্জে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এসএসসি পরীক্ষা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও বালীগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি এবং প্রশাসনের তৎপরতায় প্রতিটি কেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশ বজায় ছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে বিশেষ টিম কাজ করছে। প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে এবং বহিরাগতদের কেন্দ্রে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। অভিভাবকদের কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে।

কালীগঞ্জে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শাস্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহনের কাজ সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলায় ৫টি পরীক্ষা কেন্দ্রে ৩৬টি স্কুল ও ২৯টি মাদ্রাসাসহ মোট ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৩১৪১ জন শিক্ষার্থী এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।

তার মাঝে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০২২ জন, কালীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৩২ জন, জামালপুর রাজ মোহন বিদ্যাপীঠ কেন্দ্রে ৩৫৫ জন, নোয়াপাড়া ময়েজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৩২ জন এবং দুর্বাটি এম.ইউ কামিল মাদ্রাসা কেন্দ্রে ৬০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রথম দিনের পরীক্ষায় ৩৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে দুর্বাটি এম.ইউ কামিল মাদ্রাসার পরিবর্তে বালীগাঁও উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র হিসেবে তালিকায় আনা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম কেন্দ্র পরিদর্শন করে জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। তিনি আরোও জানান, ভ্রাম্যমাণ টিম নিয়মিত কেন্দ্র পরিদর্শন করছে। শান্তিপূর্ণ পরিবেশে পুরো পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!