AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালিয়াকৈরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন



কালিয়াকৈরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উৎসবমুখর পরিবেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ফিতা কেটে এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। কালিয়াকৈর উপজেলায় মোট ৭২ হাজার ৭শত শিশুকে, যাদের বয়স ৬ মাস থেকে ৫ বছর, এই কর্মসূচির আওতায় টিকা প্রদান করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে এই টিকাদান কার্যক্রম চলবে। ২০ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেন, “আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। সুস্থ ও সবল জাতি গঠনে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত জরুরি। কোনো শিশু যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।”

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, নির্ধারিত সময়ে টিকাদান নিশ্চিত করা গেলে হাম ও রুবেলা প্রতিরোধ করা সম্ভব। শতভাগ শিশুকে টিকার আওতায় আনাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

 


একুশে সংবাদ/ওজি

Link copied!