AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন



মৌলভীবাজারে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মৌলভীবাজারে শুরু হয়েছে হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন। দেশব্যাপী “Emergency MR Campaign-2026” এর অংশ হিসেবে মৌলভীবাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সিভিল সার্জনের কার্যালয় মৌলভীবাজার ও উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে পৌরসভা কনফারেন্স রুমে এই ক্যাম্পেইন শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, সিভিল সার্জন মামুনুর রহমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার নোবেল চাকমাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগে টিকা গ্রহণ করে থাকলেও সকল শিশুকেই পুনরায় টিকা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে, যাতে রোগ প্রতিরোধে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা যায়। এই বিশেষ হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইনের আওতায় জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে।  

জেলার সকল ইপিআই (EPI) কেন্দ্র এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা প্রদান করা হবে। টিকা গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট কেন্দ্রের কোনো বাধ্যবাধকতা নেই; অভিভাবকরা শিশুর টিকা কার্ড সঙ্গে নিয়ে দেশের যেকোনো স্থানে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবককে তাদের শিশুদের সময়মতো টিকা প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর ও নিরাপদ উপায়।

উল্লেখ্য, দেশব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধী টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি প্রতিদিন (সাপ্তাহিক ছুটি ব্যতীত) সকাল ৮টা থেকে পরিচালিত হবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে নির্ধারিত সময় পর্যন্ত চলবে।

কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করছে World Health Organization (WHO), UNICEF এবং Gavi, the Vaccine Alliance। এছাড়া সার্বিক সহযোগিতায় রয়েছে মৌলভীবাজার পৌরসভা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!