মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিটে উপজেলার কাইটাইল ইউনিয়নের দশআশি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণার পরিদর্শক (ইনচার্জ) আল আমিন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—দশআশি গ্রামের পলাশ মিয়া (পিতা: মৃত আব্দুল হেকিম) এবং কেন্দুয়া উপজেলার শাগলী গ্রামের টিটু মিয়া (পিতা: মৃত আব্দুর রহিম)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড এবং ৮০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

