বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
পরে দুপুরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, নববর্ষকে ঘিরে এ আয়োজনের মাধ্যমে সম্প্রীতি, ঐক্য এবং নতুন বছরের শুভ সূচনার বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। এ উৎসব পার্বতীপুরবাসীর মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাজিব হুসাইন, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবিব, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল ওয়াদুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

