AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাইবান্ধায় নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০৯:০০ পিএম, ১৪ এপ্রিল, ২০২৬

গাইবান্ধায় নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক স্কুলছাত্রের মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১টার দিকে সদর উপজেলার ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীতে ৭ বন্ধুকে নিয়ে গোসল করতে নামে ১৪ বছরের কিশোর সাদাদ আহমেদ । এ সময় হঠাৎ  সে পানির নিচে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে বিষয়টি স্থানীয়দের জানায়।

পরে খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকালে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫ টার দিকে নদী থেকে সাদাদের মরদেহ উদ্ধার করে।

গাইবান্ধা শহরের এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত সাদাদ আহমেদ রাজশাহীর তেরোখাদিয়া এলাকার সাইফুজ্জামান বাচ্চুর ছেলে । সে সুন্দরজাহান মোড় এলাকায় খালির বাড়িতে থেকে পড়ালেখা করতো।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!