AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোদাগাড়ীতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ


Ekushey Sangbad
মোক্তার হোসেন, গোদাগাড়ী, রাজশাহী
০৩:৩০ পিএম, ১৪ এপ্রিল, ২০২৬

গোদাগাড়ীতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

রাজশাহীর গোদাগাড়ীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী সাঁওতাল নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করা হয়।

বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন, সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম এবং গোদাগাড়ী ভূ-উপরিস্থ পানি পরিশোধন সংস্থার প্রকল্প পরিচালক (হুনান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ) মিস্টার জো।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক সাইদুর রহমান, গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হযরত আলী, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস এম বরজাহান আলী পিন্টু এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোমিনুল ইসলাম রনক প্রমুখ।

দিনব্যাপী আয়োজনে আদিবাসী নাচ-গান, কাবাডি ও লাঠি খেলাসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা ক্রীড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গোদাগাড়ী উপজেলা চত্বর উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!