AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতীয় খাসিয়ার গুলিতে সীমান্তে বাংলাদেশি যুবক নিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
০৩:৪৮ পিএম, ১০ এপ্রিল, ২০২৬

ভারতীয় খাসিয়ার গুলিতে সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের সময় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

নিহত সালেহ আহমেদ জয়ধর (৩০) কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।

বিজিবির তথ্যমতে, সালেহ আহমেদসহ তিনজন যুবক মাদকের চালান আনতে অবৈধভাবে ভারত সীমান্তে প্রবেশ করেন। তারা চংকেট ও মারকান এলাকার বাগানসংলগ্ন স্থানে অবস্থান নেন।

এ সময় স্থানীয় খাসিয়ারা তাদের চোর সন্দেহে গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার সঙ্গে থাকা অন্য দুইজন মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!