AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুর-৩ আসনে ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর



শেরপুর-৩ আসনে ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর

শেরপুর-৩ আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দলটির মনোনীত প্রার্থী মাসুদুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক জরুরি পোস্টে এ ঘোষণা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

জামায়াতের অভিযোগ, নির্বাচনে জাল ভোট প্রদান, কারচুপি এবং বিভিন্ন অনিয়ম ঘটেছে। এছাড়া তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকেল শ্রীবরদী উপজেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!