AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৫ দিন ধরে চেয়ারম্যান শূন্য গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
১২:২০ পিএম, ৯ এপ্রিল, ২০২৬

২৫ দিন ধরে চেয়ারম্যান শূন্য গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদে টানা ২৫ দিন ধরে চেয়ারম্যান পদ শূন্য থাকায় জনসেবা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন, মৃত্যুসনদ, নাগরিক সনদ, পরিচয়পত্র, একই নামের প্রত্যয়নপত্র, ওয়ারিশান সনদসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা বন্ধ রয়েছে। ফলে এসব সেবা নিতে এসে প্রতিদিনই মানুষকে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে।

জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে গত ১৫ মার্চ ২০২৬ তারিখের ১৫৬ নম্বর স্মারকে পূর্বে দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের নিয়োগ বাতিল করে চেয়ারম্যান মো. মাইদুল ইসলাম খানকে দায়িত্ব প্রদান করা হয়। তবে তার দাখিল করা রিট পিটিশনের আদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চেয়ারম্যানের দায়িত্বও বাতিল হয়ে যায়।

এরপর থেকে ইউনিয়ন পরিষদে কোনো প্রশাসক বা চেয়ারম্যান দায়িত্বে না থাকায় সেবা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়ে।

সরেজমিনে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, অনেক সেবাপ্রার্থী প্রয়োজনীয় সেবা নিতে এসে না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। কেউ কেউ প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারও করছেন।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিরন মিয়া বলেন, “চেয়ারম্যান বা প্রশাসক নিয়োগ দেওয়া সরকারের সিদ্ধান্ত। এ বিষয়ে আমাদের কিছু করার নেই। প্রতিদিনই অনেক সেবাগ্রহীতা এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী জানান, “গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের জন্য গত ২ এপ্রিল জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত একজন প্রশাসক নিয়োগ দেওয়া হবে।”

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!