AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে



শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয়েছে।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে পুরো নির্বাচনী এলাকায় গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৬ প্লাটুন বিজিবি সদস্যের পাশাপাশি র‍্যাবের একাধিক টিম ও পুলিশের মোবাইল টিম সার্বক্ষণিক টহল দিচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য এবং ১২ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণে মাঠে সক্রিয় রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক দল।

এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিনজন প্রার্থী। তারা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মিজানুর রহমান।

দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২৮টি কেন্দ্রে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১২৮টি কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিশেষ নজরদারি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে কোনো ঘটনায় তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!