AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মান্দায় ভ্রাম্যমান আদালতে জরিমানা



সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মান্দায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

নওগাঁর মান্দায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার সাবাইহাট সংলগ্ন আব্দুল্লাহ ফিলিং স্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

আদালত সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বুধবার সকালে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় ভ্রাম্যমাণ আদালত। এসময় যানবাহনের ফিটনেস, চালকের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

আইন অমান্য করায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৬৬ ধারায় ৪ চালকের বিরুদ্ধে ৪টি মামলা দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, ‘সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যানবাহন চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিতে উপজেলা প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’ অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Link copied!