AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হস্তিশুন্ডে ক্রীড়ার পুনর্জাগরণ — ঐতিহ্যের পথে নতুন অঙ্গীকার



হস্তিশুন্ডে ক্রীড়ার পুনর্জাগরণ — ঐতিহ্যের পথে নতুন অঙ্গীকার

উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম হস্তিশুন্ড—একসময় যে গ্রাম ক্রীড়ার উচ্ছ্বাসে ছিল মুখর। ১৯৮৮ সালে এখানে অনুষ্ঠিত হয়েছিল স্মরণীয় “মিনি অলিম্পিক”; সেটিই ছিল গ্রামীণ ক্রীড়ার এক গৌরবময় সূচনা, তবে দুঃখজনকভাবে দীর্ঘদিন সেটিই ছিল শেষ আয়োজন।

সময়ের পরিক্রমায় হারিয়ে যেতে থাকে গ্রামের প্রাণচঞ্চল খেলার মাঠ। আধুনিক প্রযুক্তির অপব্যবহার, মোবাইল আসক্তি ও নানা নেতিবাচক প্রভাব তরুণ সমাজকে ধীরে ধীরে খেলাধুলা থেকে দূরে সরিয়ে দেয়। এমন বাস্তবতায় পরিবর্তনের প্রত্যয়ে এগিয়ে আসে পশ্চিম হস্তিশুন্ডের সচেতন যুবসমাজ। তরুণদের সুস্থ, শৃঙ্খলাপূর্ণ ও ক্রীড়ামুখী জীবনে ফিরিয়ে আনতে তারা গড়ে তোলে ঐক্যের এক দৃঢ় প্ল্যাটফর্ম।

এই উদ্যোগকে আরও শক্তিশালী করতে প্রবাসজীবন ছেড়ে গ্রামের টানে ফিরে আসেন লন্ডনপ্রবাসী রফিকুল ইসলাম রায়হান ডাকুয়া। তাঁর সহযোগিতা ও উপস্থিতিতে আয়োজন করা হয় “ইসমাইল ডাকুয়া স্মৃতি ক্রীড়া অনুষ্ঠান”, যা পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলা ও নতুন জাগরণের প্রতীকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রফিকুল ইসলাম হিমেল এবং সভাপতিত্ব করেন মো. জলিল ডাকুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রায়হান ডাকুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবতোষ চক্রবর্তী, মনির ডাকুয়া, মুহিন হাওলাদার, মো. দুলাল ডাকুয়া, খোকন নাগ, জসিম উদ্দিন রুবেল, মানিক মোল্লা, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম, নির্বাহী সদস্য আসাদুজ্জামান সোহাগ, নাজমুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্রীড়া উৎসবে ফিরে আসে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যের নানা আয়োজন—হাড়িভাঙা, তৈলাক্ত কলাগাছে ওঠা, শক্তি পরীক্ষার রশি টানাটানি এবং প্রাণবন্ত ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিটি ইভেন্টে ছিল দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস, যা পুরো গ্রামকে করে তোলে আনন্দমুখর।

এই আয়োজন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়—এটি হারিয়ে যাওয়া ঐতিহ্যের পুনর্জাগরণ, সামাজিক বন্ধনের পুনর্গঠন এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার এক শক্তিশালী বার্তা।

হস্তিশুন্ডের এই উদ্যোগ নিঃসন্দেহে অন্যান্য গ্রামের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!