AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভয়নগরে চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত



অভয়নগরে চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত

যশোরের অভয়নগরে চোর সন্দেহে গণপিটুনিতে ফারুক হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে নওয়াপাড়া নূরবাগ স্বাধীনতা চত্বরে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইক চুরির সন্দেহে এলাকাবাসী ওই যুবককে আটক করে। কিছু উচ্ছৃঙ্খল জনতা তাকে বেধড়ক পিটুনি দিলে ফারুক গুরুতর আহত হন। সংবাদ পেয়ে অভয়নগর থানা পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারুক হোসেন যশোরের কেশবপুর উপজেলার ব্যালোকাঠি গড়ভাঙা গ্রামের আনছার উদ্দিনের ছেলে।

একটি সূত্রে জানা যায়, একসময় তিনি নৌবাহিনীতে কর্মরত ছিলেন; তবে মানসিক সমস্যার কারণে চাকরি হারান।

এ বিষয়ে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!