AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বগুড়া-৬ উপনির্বাচনে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বগুড়া
০৬:২৮ পিএম, ৪ এপ্রিল, ২০২৬

বগুড়া-৬ উপনির্বাচনে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় তারা ২ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি সদস্যরা নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে বিজিবি সদস্যরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। তারা নির্বাচন পূর্ব, ভোটগ্রহণের দিন এবং পরবর্তী সময় পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।

এর আগে নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য এ উপনির্বাচনে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

গত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হওয়ার পর পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

 

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!