AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপপুর ইউপি নির্বাচনে চমক দেখাতে পারেন নারী প্রার্থী আফরোজা আক্তার শোভা


Ekushey Sangbad
স্টাফ রিপোর্টার
০৬:০০ পিএম, ১৬ জুন, ২০২৬

রূপপুর ইউপি নির্বাচনে চমক দেখাতে পারেন নারী প্রার্থী আফরোজা আক্তার শোভা

আসন্ন রূপপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে নারী নেতৃত্বের প্রতিনিধি হিসেবে আলোচনায় এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা আক্তার শোভা।

পাবনা জেলার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের একটি অংশের মধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে বলে দাবি তাঁর সমর্থকদের।

আফরোজা আক্তার শোভা ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমেও অংশগ্রহণ করেছেন। পাশাপাশি একজন ব্যবসায়ী হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।

নির্বাচনী প্রচারণায় তিনি দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠন, নাগরিক সেবা সহজীকরণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, নারীর ক্ষমতায়ন এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিচ্ছেন।

আফরোজা আক্তার শোভা বলেন, “ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই আমি কাজ করতে চাই। রূপপুর ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মডেল ইউনিয়নে পরিণত করাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা দ্রুত ও স্বচ্ছভাবে প্রদানের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালু করা হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, নারীদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ এবং যুবসমাজের জন্য কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করবেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য প্রার্থীদের পাশাপাশি আফরোজা আক্তার শোভাও আলোচনায় রয়েছেন। তবে নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে ভোটারদের রায়।

রূপপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা ইতোমধ্যে জোরদার হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর মাঠের চিত্র আরও স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!