AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু



উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে মুনতাহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার থেতরাই ইউনিয়নের বসুনিয়া পাড়া গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। নিহত শিশু‌টি কিশোরপুর গ্রামের শহিদুল ইসলামের মে‌য়ে।

এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপু‌রে পরিবারের সদস্যদের অগোচরে শিশু মুনতাহা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দা আলেপ উদ্দিন গোসল করতে পুকুরে নামলে তার পায়ে কোনো একটি বস্তু স্পর্শ করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি সঙ্গে সঙ্গেই পানিতে ডুব দিয়ে খোঁজ করেন। পরে পানির নিচ থেকে মুনতাহাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইব‌নে সিদ্দীক ব‌লেন, বিষয়‌টি জেনেছি এবং দ্রুতই সেখানে তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!