AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন সোহিনী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:৫৭ পিএম, ১৬ জুন, ২০২৬

মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন সোহিনী

টলিউডের অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলীর ঘরে কি এবার নতুন অতিথি আসতে চলেছে? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে টলিপাড়া থেকে শুরু করে অনুরাগী মহলে। ফেসুবক-সংবাদমাধ্যমে সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে যখন তুমুল জল্পনা, ঠিক তখনই এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের নীরবতা ভাঙলেন অভিনেত্রী নিজেই।

তবে বিষয়টি নিয়ে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ কোনোটিই বলেননি তিনি। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে মা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে সোহিনী বলেন, ‘এটা একটা অ্যাওয়ার্ড ফাংশন। আমার মনে হয় সেখানে আমরা শুধু অ্যাওয়ার্ড আর শিল্পীর কাজ নিয়েই কথা বলি।’

তার কথায়, ‘আমাদেরও নিশ্চয় সময় আসবে, যখন আমরা সবকিছু জানাব। ওটা আমাদের অধিকার। প্রত্যেকটা মানুষের অধিকার, এই আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়া। সেই সময় নিশ্চয় আমি ভাগ করে নেব।’

অভিনেত্রীর এই মন্তব্যের মাধ্যমে তিনি জানান যে, ব্যক্তিগত জীবনের এমন একটি অত্যন্ত সংবেদনশীল এবং আনন্দের খবর কখন ও কীভাবে ভক্তদের সামনে আনা হবে, সেই সিদ্ধান্ত একান্তই তার। তিনি এখনই এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিতে রাজি নন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!