AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক স্বপন কুমার সরকার



সিংগাইরে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক স্বপন কুমার সরকার

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার।

মাদকবিরোধী অভিযান, ইভটিজিং প্রতিরোধ, বিশেষ অভিযান পরিচালনা এবং মামলা তদন্তে উল্লেখযোগ্য অবদান রাখায় তিনি এ স্বীকৃতি লাভ করেন।

রবিবার (২৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন তার হাতে সম্মাননা তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে স্বপন কুমার সরকার বলেন, দেশের প্রতি ভালোবাসা থেকেই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি সর্বদা জনগণের সেবায় নিজেকে নিয়োজিত চাই।

এ অর্জনের পেছনে সিনিয়র কর্মকর্তাদের দিকনির্দেশনা ও সহকর্মীদের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি সিংগাইর থানার সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!