AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়াশালে নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার


Ekushey Sangbad
পলাশ উপজেলা প্রতিনিধি, নরসিংদী
০২:৫৩ পিএম, ২৮ মার্চ, ২০২৬

ঘোড়াশালে নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদীর পলাশে ১৮২ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাহমুদ হাসান শাকিল (৪৪) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশালের লাগালিয়া সড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করে ফাঁড়ি পুলিশ।

গ্রেপ্তারকৃত মাহমুদ হাসান শাকিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কামারখোলা গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে ও ঘোড়াশালের দক্ষিণ মিয়াপাড়া এলাকার জাহিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশালের লাগালিয়া এলাকার  সড়কে এসআই মো: জালাল উদ্দিন ও সঙ্গীয় অফিসার সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মাহমুদ হাসান শাকিল দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার হাতে থাকা হলুদ রঙের প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৮২ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো: জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাহমুদ হাসান শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য স্কাফ সিরাপ ক্রয়-বিক্রয় করে আসছেন। তাকে গ্রেপ্তারের পর আজ নরসিংদী কোর্টে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পলাশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!