AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপানোর অভিযোগ


Ekushey Sangbad
সুশান্ত বর্ণিক, কোটালীপাড়া
১১:৫২ এএম, ২৭ মার্চ, ২০২৬

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপানোর অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রাসেল বিশ্বাস (২৫) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শুক্রবার (২৭ মার্চ) এ ঘটনা ঘটে। গুরুতর আহত রাসেল বিশ্বাস উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।

জানা গেছে, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সঙ্গে তার আপন ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে।

পরে শুক্রবার সকালে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে, পান্না বিশ্বাসের লোকজন সেখানে গিয়ে দ্বিতীয় দফায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

রাসেল বিশ্বাসের ভাই রবিউল বিশ্বাস বলেন, "দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে আমার চাচা পান্না বিশ্বাসের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন আমার ভাইকে মারধর করে। হাসপাতালে নিয়ে আসার পর শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস চাইনিজ কুড়াল দিয়ে আমার ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে। তার অবস্থা এখন আশঙ্কাজনক।"

এ বিষয়ে জানার জন্য পান্না বিশ্বাসের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত মালো বলেন, "ঘটনার খবর পেয়ে আমরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ছুটে এসেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!