AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
০৪:১৫ পিএম, ২৬ মার্চ, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে

সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এই যানজট ধীরে ধীরে মুন্সীগঞ্জের গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। ফলে দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, জামালদী মেঘনা সেতু থেকে ভবেরচর পর্যন্ত ঢাকামুখী সড়কে দীর্ঘ যানবাহনের সারি। বাস ও পণ্যবাহী ট্রাকগুলো ধীরগতিতে চলাচল করছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্তও যানজট অব্যাহত ছিল।

ঢাকাগামী যাত্রী তুষার হোসেন জানান, জরুরি কাজে বের হয়ে বালুয়াকান্দি এলাকায় প্রায় এক ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে। নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে পৌঁছাতে হয়েছে।

পণ্যবাহী ট্রাকচালক বাঁধন হক বলেন, বিকল্প সড়ক ব্যবহার করেও স্বস্তি মেলেনি। যানবাহনের চাপ এত বেশি যে প্রায় স্থির হয়ে যেতে হচ্ছে।

দাউদকান্দি থেকে ঢাকাগামী বাসচালক রহিম মিয়া বলেন, সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সকাল ৯টার পর গজারিয়া অংশে যানজট ছড়িয়ে পড়ে। লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় সড়কের এক পাশ বন্ধ থাকায় ঢাকামুখী লেনে এই স্থবিরতা তৈরি হয়েছে।

ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, অষ্টমী স্নান উৎসবকে ঘিরে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!