AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যাত্রীসহ নদীতে বাস: উদ্ধারে যোগ দিচ্ছে ঢাকা ও ফরিদপুরের ডুবুরি দল


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,রাজবাড়ী
০৮:০৫ পিএম, ২৫ মার্চ, ২০২৬

যাত্রীসহ নদীতে বাস: উদ্ধারে যোগ দিচ্ছে ঢাকা ও ফরিদপুরের ডুবুরি দল

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যাওয়ার ঘটনায় উদ্ধার কার্যক্রম চলছে। বাসটিতে ৪০-৪৫ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পন্টুন থেকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে সাত-আটজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়েছেন। তবে অধিকাংশ যাত্রীর এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের উদ্ধৃতি অনুযায়ী, বর্তমানে ঘটনাস্থলে ডুবুরি টিম কাজ করছে। উদ্ধার কাজে গতি আনতে ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি বিশেষ ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যোগ দেবে।

দৌলতদিয়া নৌ পুলিশের সূত্র জানায়, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ইতিমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে।

স্থানীয় সাঁতরে পাড়ে ওঠা ব্যক্তি আব্দুল আজিজ জানান, বাসটি চোখের পলকে নদীতে পড়ে যায়। তিনি নিজে নিরাপদে পাড়ে ওঠার পরও তার স্ত্রী, ছয় বছরের সন্তান এবং শাশুড়ির কোনো খোঁজ পাননি।

উদ্ধার কাজ অব্যাহত আছে, এবং ডুবুরি ও উদ্ধারকারীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!