AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শরণখোলায় কিশোরীর লাশ উদ্ধার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বাগেরহাট
০৪:৫৩ পিএম, ২৪ মার্চ, ২০২৬

শরণখোলায় কিশোরীর লাশ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় এক কিশোরীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। 
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের রাস্তার উপর থেকে ওই কিশোরীর মরাদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় জামে মসজিদের ইমাম জানান, ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে আসার পথে রাস্তার উপর ওই কিশোরীর লাশ দেখতে পায়। পরে  পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিয়া মনি নামের কিশোরীর জবাই করা লাশ উদ্ধার করা হয়। রিয়া মনি স্থানীয় রাজৈর গ্রামে তার নানি হালিমা খাতুনের কাছে থাকতো। সে আজিম শেখের মেয়ে। রিয়া মনির বাবা ও মা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করছে।

তবে স্থানীয়রা জানিয়েছে,,মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে ওই কিশোরকে দিয়ে ইয়াবা ইয়াবা ও গাঁজা বিক্রি করাতো। কিশোরীও আস্তে আস্তে মাদকাসক্ত হয়ে পড়ে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিশোরীর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিষয়কে তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীদের আটকের চেষ্টা চলছে ।
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!