AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নবজাতকের লাশ নিয়ে মায়ের মানববন্ধন, অভিযুক্তের ফাঁসির দাবি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ঝালকাঠি
০৬:৩৭ পিএম, ২৩ মার্চ, ২০২৬

নবজাতকের লাশ নিয়ে মায়ের মানববন্ধন, অভিযুক্তের ফাঁসির দাবি

ঝালকাঠিতে ১৩ মাসের কন্যা সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে বিচার দাবি করেছেন এক মা। সোমবার (২৩ মার্চ ) দুপুরে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাউতিতা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে মা লিয়া মনি আক্তার অভিযোগ করেন, তার প্রেমিক হৃদয় বেপারীর কারণেই তার মেয়ে জেসমিনের মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি জানান।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ২০২১ সালে হৃদয় বেপারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান লিয়া মনি। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের একপর্যায়ে তিনি গর্ভবতী হন। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

অভিযোগ করা হয়, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে ১৯ ফেব্রুয়ারি নবজাতক শিশুটিকে কৌশলে নিয়ে পালিয়ে যান হৃদয় বেপারী ও তার স্বজনরা। পরে শিশুটিকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় তারা। সেখান থেকে এক ভিক্ষুক শিশুটিকে উদ্ধার করে একটি চাইল্ড হোমে পাঠান, যেখানে সে বড় হতে থাকে।

প্রায় তিন মাস পর শিশুটির খোঁজ পেয়ে লিয়া মনির পরিবার আইনি প্রক্রিয়া, ডিএনএ পরীক্ষা সম্পন্ন করে গত ৯ মার্চ অসুস্থ অবস্থায় শিশুটিকে নিজেদের কাছে নিয়ে আসে এবং হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে জেসমিনের মৃত্যু হয়।

এ ঘটনায় লিয়া মনি বাদী হয়ে হৃদয় বেপারীসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে প্রধান অভিযুক্ত পলাতক রয়েছে।

তবে অভিযুক্ত হৃদয় বেপারীর বাবা আবুল বেপারী তার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ জানান, মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!