কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেল চালাতে গিয়ে ট্রাকের নিচে ছিটকে পড়ে মেহেরাজ (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
বুধবার (১৮মার্চ) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামস্থ সাতমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মেহেরাজ কুষ্টিয়ার সদর উপজেলার পশ্চিম মজমপুর এলাকার শিমুলের ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়ে গেছে চালক।
মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, দুপুরে কুষ্টিয়া হতে মোটরসাইকেল যোগে মিরপুর উপজেলার নওপাড়া বাজারে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে সাতমাইল নামক স্থানে ট্রাকের নিচে ছিটকে পড়ে।
এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

